News Flash

  • Home
  • দেশ
  • তদন্ত থেকে পালাচ্ছেন ভূপেশ বাঘেল, তিনি “মহাদেব” দ্বারা অভিশপ্ত : অনুরাগ ঠাকুর
Image

তদন্ত থেকে পালাচ্ছেন ভূপেশ বাঘেল, তিনি “মহাদেব” দ্বারা অভিশপ্ত : অনুরাগ ঠাকুর

রায়পুর, ১৪ নভেম্বর (হি.স.): তদন্ত থেকে পালাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তিনি “মহাদেব” দ্বারা অভিশপ্ত। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার ছত্তিশগড়ের রায়পুরে এক সাংবাদিক সম্মেলনে দুর্নীতি ইস্যুতে কংগ্রেস তথা ছত্তিশগড় সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, “পাঁচ বছর পর প্রতিটি সরকারকে নিজেদের রিপোর্ট কার্ড উপস্থাপন করতে হবে। যদিও (ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী) ভূপেশ বাঘেল নিজের সরকারের দুর্নীতির কারণে রিপোর্ট কার্ড উপস্থাপন করা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। ছত্তিশগড়ের মানুষ জিজ্ঞেস করছেন, আর কতদিন তিনি পালাবেন? তারা এখন বলছে ‘বোহাত হুয়া সত্তে কা খেল, বাই বাই ভূপেশ বাঘেল’।”

কংগ্রেসের তীব্র সমালোচনা করে অনুরাগ বলেছেন, “রাজস্থানে ১৯টি পেপার ফাঁস হয়েছে… ছত্তিশগড়ে শুধুমাত্র কংগ্রেসের মানুষজনই চাকরি পেয়েছে… আমরা পেপার ফাঁস হতে দেব না… আমরা যুবকদের কর্মসংস্থান দেব… ইউপিএসসি-র মতো পিএসসি পরীক্ষা হবে, সততার সঙ্গে।” অনুরাগ জোর দিয়ে বলেছেন, “মহাদেব অ্যাপ কেলেঙ্কারির পরে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মুখ লুকাচ্ছেন… দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িতরা যেমন পালাতে পারেনি, এখানেও কেউ পালাতে পারবে না… যদি আপনি গ্যারান্টি নিতে চান, প্রধানমন্ত্রী মোদীর (প্রদত্ত) গ্যারান্টি নিন… ভূপেশ বাঘেল সরকার পাঁচ বছরে যা দিতে পারেনি, আমরা পাঁচ সপ্তাহের মধ্যে দেব। এটা প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি।”

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top