News Flash

  • Home
  • দেশ
  • আম আদমি পার্টি খড় পোড়ানো বন্ধ করতে ব্যর্থ : শেহজাদ পুনাওয়ালা
Image

আম আদমি পার্টি খড় পোড়ানো বন্ধ করতে ব্যর্থ : শেহজাদ পুনাওয়ালা

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : আম আদমি পার্টি খড় পোড়ানোর ঘটনা বন্ধ করতে ব্যর্থ, এই মন্তব্য করে আপ দলকে কটাক্ষ করেছেন বিজেপির শেহজাদ পুনাওয়ালা। মঙ্গলবার আম আদমি পার্টিকে নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

দীপাবলির দু’দিন পরে, দিল্লির দূষণ আবার গুরুতর স্তরে পৌঁছেছে। এনিয়ে সর্বস্তরে রাজনীতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে দূষণের কারণ হিসেবে একদিকে আম আদমি পার্টি দীপাবলিতে বাজি পোড়ানোকে দায়ী করছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পাল্টা আঘাত করেছে আপ দলকে। তারা আম আদমি পার্টিকে হিন্দুবিরোধী বলে আখ্যা দিচ্ছে।

শেহজাদ পুনাওয়ালা কটাক্ষের সুরে জিজ্ঞাসা করেন, দীপাবলির দশ দিন আগে কোন আতশবাজি ফাটে, তখন তো দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) ৬০০ পেরিয়ে গিয়েছিল। এখন আগামী দশদিনেও একই অবস্থা ঘটতে পারে, তার জন্যও কি হিন্দু উৎসবকে দায়ী করা হবে? তিনি আরও জানান, গত দুই দিনে, পাঞ্জাবে খড় পোড়ানোর প্রায় ২৬০০টি ঘটনা ঘটেছে। যা সুপ্রিম কোর্টের আদেশের সরাসরি লঙ্ঘন। আম আদমি পার্টির সরকার খড় পোড়ানোর ঘটনা বন্ধ করতে ব্যর্থ হয়ে হিন্দু উৎসবকে দায়ী করছে। শাহজাদ পুনাওয়ালা বলেন, অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্যর্থতার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

২০১৮ সালে, অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের দূষণের প্রধান কারণ হিসাবে খড় পোড়ানোকে উল্লেখ করেছিলেন। শুধুমাত্র গত দুই দিনে পাঞ্জাবে প্রায় ২৬০০টি খড় পোড়ানোর ঘটনা ঘটেছে। পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার এটি বন্ধ করতে কী করেছে? দিল্লির দূষণের প্রধান কারণও অভ্যন্তরীণ। যানবাহনের দূষণ ও ধুলা নিয়ন্ত্রণে কী করা হয়েছিল? আজ একিউআই লেভেল ৪৫০ ছাড়িয়ে গেছে। কোন দীপাবলি আজ এরজন্য দায়ী ?

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top