News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুহুরী অমিত আচার্জী হত্যাকান্ডে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আইনজীবী গোপাল সিং
Image

মুহুরী অমিত আচার্জী হত্যাকান্ডে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আইনজীবী গোপাল সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর : অবশেষে পুলিশের জালে আটক হলেন হত্যা মামলায় জড়িত এক আইনজীবী। আদালত চত্বরে মারপিটের ঘটনায় মৃত্যু মুহুরী অমিত আচার্জী হত্যাকান্ডে অবশেষে গ্রেপ্তার এক আইনজীবী। রবিবার নিজ বাড়ির সন্নিকটে আটক হয়েছেন ঘটনার অন্যতম অভিযুক্ত আইনজীবী গোপাল সিং। সোমবার তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ।

জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে আদালত চত্বরে মারপিটে জড়ায় মুহুরী ও আইনজীবী। অভিযোগ  দুইজন আইনজীবী ও তিনজন মুহুরী মিলে ব্যাপক মারধোর করে আদালতে লাইসেন্সপ্রাপ্ত মুহুরী অমিত আচার্জীকে। জেলা আদালতে তার উপর প্রানঘাতী আক্রমণ চালানো হয়েছিল। গত ৫ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে। মারপিটের জেরে গুরুতর আহত হয়েছিলেন মুহুরী অমিত আচার্জীর। তাঁকে ভর্তি করানো হয়েছিল জিবি হাসপাতালে। ৭ দিন পর  ১২ সেপ্টেম্বর বহিঃরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর ভোরে মৃত্যু হয়েছিল আক্রান্ত মুহুরী অমিত আচার্জীর।

২৩ সেপ্টেম্বর এই ঘটনা নিয়ে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করে মৃত অমিত আচার্জীর পিতা দিলিপ আচার্জী। পিতার দাবি ছিল আদালতের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখলে গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। পুলিশ মামলা নিয়ে মামলা শ্লথ করছে। এদিকে এই ঘটনায় জড়িত ৫ জন গা ঢাকা দিয়েছিল। অবশেষে রবিবার পুলিশের কাছে খবর আসে ঘটনার অন্যতম অভিযুক্ত আইনজীবী গোপাল সিং – কে তার বাড়ির আশেপাশে দেখা গেছে। সেই মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে আইনজীবী গোপাল সিং-কে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় বাকী অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে সমস্ত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। বাকীরা সহসাই ধরা পড়বে। মৃত মুহুরী অমিত আচার্জীর পিতা ন্যায় বিচারের আশায় প্রশাসনিক হস্তক্ষেপ দাবী করেন। সোমবার গ্রেপ্তার আইনজীবী গোপাল সিং-কে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top