News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি : রাজ্যদল প্রস্তুত চন্ডিগড়ের উদ্দেশ্যে রওয়ানা আজ
Image

কোচ বিহার ট্রফি : রাজ্যদল প্রস্তুত চন্ডিগড়ের উদ্দেশ্যে রওয়ানা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। রাজ্য দল প্রস্তুত। চন্ডিগড় এর উদ্দেশ্যে রওনা হচ্ছে আগামীকাল। দ্বীপজয়ের নেতৃত্বাধীন ২২ সদস্য বিশিষ্ট রাজ্য দল প্রথম তিনটি ম্যাচের জন্য প্রস্তুত চূড়ান্ত।‌ ডেপুটি দেবাংশু দত্ত। শিবিরে ডাক পাওয়া ৪০ জন ক্রিকেটার থেকে সিলেকশন ট্রায়ালের মাধ্যমে অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফির জন্য ত্রিপুরা দল গঠন করা হয়েছে। গত ৯ নভেম্বর, বৃহস্পতিবার ঘোষিত এই রাজ্য দল মূলতঃ প্রথম তিনটি ম্যাচের জন্য। ১৭ নভেম্বর থেকে আসর শুরু করবে ত্রিপুরা। চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ চন্ডিগড়। ম্যাচ শেষে রাজ্য দল নাগপুরের উদ্দেশ্যে রওনা হবে। ২৪ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ বিদর্ভ। ম্যাচটি হবে নাগপুরে। দ্বিতীয় ম্যাচের শেষে রাজ্য দল চলে যাবে গোয়াতে। ১ ডিসেম্বর ত্রিপুরার প্রতিপক্ষ গোয়া, ম্যাচটি হবে সেনগুইমে, ৮ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ মুম্বাই এবং ১৫ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ পাঞ্জাব। শেষ দুটি ম্যাচ ত্রিপুরা খেলবে আগরতলায়। আগামীকাল চন্ডিগড় এর উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত রাজ্য দলের ক্রিকেটাররা হলো : দ্বীপজয় দেব (অধিনায়ক এবং উইকেট রক্ষক), দেবাংশু দত্ত (সহ অধিনায়ক এবং উইকেট রক্ষক) দীপঙ্কর ভাটনগর, প্রীতম দাস, শশীকান্ত বিন, অভিক পাল, প্রিয়াঙ্শ মিত্র, সপ্তজিৎ দাস, আয়ুষ অনিল দেবনাথ, ধৃতিমান নন্দী, দেবজিৎ সাহা, শায়ন সাহা, সম্রাট বিশ্বাস, অর্কজিৎ রায়, রাকেশ রুদ্রপাল, বিশাল সিনহা, আজহারউদ্দিন আহম্মেদ, দ্বীপায়ন দাস, সুমিত যাদব, দেবতনু পাল, তন্ময় সরকার, আকাশ রায়। কোচ:‌ ডি ভিনসেন্ট বিনয় কুমার, সহকারি কোচ:‌ জয়ন্ত দেবনাথ, অনুপম দে, ট্রেণার উত্তম দে, ফিজিও রাজেশ কুমার মোদক এবং ভিডিও অ্যানালাইসিস্ট শুভেন্দু ভট্টাচার্য, ম্যানেজার কাম অবজারভার জয়দেব সাহা, লজিস্টিক ম্যানেজার নারায়ণ শীল।

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top