News Flash

  • Home
  • দেশ
  • দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে দেশবাসীকে আলোর উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন ।

রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় লেখেন, “সমস্ত দেশবাসীকে এবং বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়কে দীপাবলির আন্তরিক অভিনন্দন। এই উৎসব ভালোবাসা, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা দেয়। এই উৎসব উদারতা, ইতিবাচকতা এবং সমৃদ্ধির প্রতীক। দীপাবলির উৎসব আমাদের বিবেককে আলোকিত করে। এই উৎসব আমাদের মানবতার জন্য ভালো কাজ করতেও অনুপ্রাণিত করে।
রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারও দীপাবলি উৎসবে দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন । প্রধানমন্ত্রী প্রতি বছরের মত এবারও ভারতীয় সেনাদের সঙ্গে আলোর উৎসব পালন করছেন । এবছর তিনি হিমাচল প্রদেশের লেপচা গেছেন ।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top