News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্কুল দাবায় প্যায়ারিং ত্রুটিতে ক্ষোভ শাক্য, আর্শিয়া, অভিজ্ঞান, অদ্রিজা সেরা
Image

রাজ্য স্কুল দাবায় প্যায়ারিং ত্রুটিতে ক্ষোভ শাক্য, আর্শিয়া, অভিজ্ঞান, অদ্রিজা সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। বেনিয়ম প্যায়ারিং। হয়তো জ্ঞাত সারে নয়তো অজ্ঞানতার কারনে।  সাধারনত কোনও দাবাড়ু যদি কোনও রাউন্ডে অনুপস্থিত থাকে তাহলে পরের রাউন্ডে সে যদি খেলার সবুজ সঙ্কেত দেয় তাহলেই প্যায়ারিং এ রাখা হয়। কিন্তু রাজ্য স্কুল দাবায় কোনও এক অজ্ঞাত কারনে ৩ রাউন্ডে না খেলা বেশ কয়েকজন দাবাড়ুকে পেয়ারিং এ নাম রেখে দেওয়া হয়। হয়তোবা দাবাড়ুদের সংখ্যা দেখানোর জন্য বাদ দেওয়া হয়নি। আর তাতে ক্ষতি হয়েছে প্রকৃত খেলতে আসা দাবাড়ুদের। প্রশ্ন কেনও বাদ দেওয়া হয়নি পর পর ৩ রাউন্ডে ওয়াকওভার দেওয়া ওই দাবাড়ুদের। যে প্যায়ারিং করা হয়েছে তাতে অনূর্ধ্ব-‌১৪ বালক বিভাগে ঊণকোটি জেলার প্রজন চৌধুরি, খোয়াই জেলার অঙ্কিত ভৌমিক, বালিকা বিভাগে গোমতি জেলার রাধিকা মালাকার, অন্দ্রিতা দেব, সুনাক্ষি দাস, অনূর্ধ্ব-‌১৭ বালক বিভাগে সিপাহীজলা জেলার ড্যানিয়েল দেববর্মা, ললিত দেববর্মা এবং বালিকা বিভাগে সিপাহীজলা জেলার পেহেলি দেবনাথ আসরেই অংশ নেয়নি। তারপরও কোনও এক অজ্ঞাত কারনে ৩ রাউন্ড পর্যন্ত পেয়ারিং-‌এ ওই দাবাড়ুদের নাম রেখে বিপক্ষকে ওয়াকওভার দেওয়া হয়। প্রশ্ন কেন্?‌ এনিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে দাবাড়ু এবং দাবাড়ুদের অভিভাবকদের মধ্যে। গেলোবছর তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত রাজ্য স্কুল আসরে বাকা পথে বেশ কয়েকজন দাবাড়ুকে খেলিয়ে সমস্যায় পড়েছিলো পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড। এবার আবার ঘটলো আরেক ঘটনা। এনিয়ে চিফ আরবিটর নির্মল দাস বলেন,” উদ্যোক্তাদের পক্ষ থেকে যতক্ষন আমাকে কিছু জানায়নি ততক্ষণ পেয়ারিং এ রেখেছি ওই দাবাড়ুদের। চতুর্থ রাউন্ডে জানানোর পরই ওই দাবাড়ুদের নাম ছেটে ফেলা হয়”। ‌এদিকে ২ বিভাগে রাজ্য স্কুল দাবা শেষ হয় শনিবার। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের যোগা হলঘরে হয় আসর। দুপুরে খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসর থেকে প্রতি বিভাগে ৫ জন করে দাবাড়ু বাছাই করা হয় জাতীয় স্কুল দাবায় অংশগ্রহণের লক্ষ্যে। আসরে অনূর্ধ্ব-‌১৪ বালক বিভাগে শাক্য সিনহা মোদক, অভিনব নাথ, মেহেকদ্বীপ গোপ, দেবজিৎ দে। রাহুল রায়, বালিকা বিভাগে আর্শিয়া দাস, সমৃদ্ধি ঘোষ, দেবাঙ্গানা সাহা, রাধিকা মজুমদার, শ্রীজা রায়, অনূর্ধ্ব-‌ ১৭ বালক বিভাগে অভিজ্ঞান ঘোষ, অগ্রজিৎ পাল, সুবর্ণ সাহা, রাজদীপ কর, সোহাগ রায়, বালিকা বিভাগে অদ্রিজা দেবনাথ, বৈশালী দেবনাথ, মন্দিরা দেবনাথ, রিশা দাস এবং রুপশ্মিতা দত্ত প্রথম ৫ টি স্থান দখল করে।  ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top