News Flash

Image

গুয়াহাটির পার্শ্ববর্তী ক্ষেত্ৰিতে সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় হত এক

গুয়াহাটি, ১১ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরের পার্শ্ববর্তী ক্ষেত্ৰি এলাকায় ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় ঘটনস্থলেই মৃত্যু হয়েছে জনৈক বাইক আরোহীর। নিহতকে শোণিতপুর জেলার অন্তর্গত উদমারের বাসিন্দা রঞ্জিত সিং সারোওয়াল বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, অজ্ঞাতপরিচয় একটি গাড়ির সঙ্গে রঞ্জিত সিঙের মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রচণ্ড সংঘৰ্ষের ফলে বাইক আরোহী রঞ্জিত সিং সারোয়ালের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ দুর্ঘটনাটি ক্ষেত্ৰি থানার অন্তৰ্গত টোপাতলিতে জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। পুলিশ সূত্রের খবর, মোটর বাইকে চড়ে রঞ্জিত সারোয়াল গুয়াহাটি থেকে উজানের দিকে আসছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ক্ষেত্ৰি থানা থেকে পুলিশের দল গিয়ে ১০৮ আপৎকালীন গাড়িতে করে রঞ্জিত সিঙের মৃতদেহ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃতদেহের পরীক্ষা করে তার ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top