News Flash

Image

প্রয়াত সতীশ দাসের পরিবারের হাতে শোকবার্তা

করিমগঞ্জ (অসম) ১১ নভেম্বর (হি.স.) : প্রয়াত সতীশ দাসের পরিবারকে শোক বার্তা তুলে দিলেন বারইগ্রাম আশ্রম কেন্দ্রীয় কমিটি । বিশিষ্ট ক্রীড়াবিদ, ধর্মীয় ব্যাক্তিত্ব তথা রাধারমণ গোস্বামী জিউর শিষ্য সতীশ চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বারইগ্রাম শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটি ।

সম্প্রতি আশ্রমে এক সভায় প্রয়াত দাসের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে উনার বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এদিকে শনিবার আশ্রম কমিটির সদস্যরা শোক বার্তা নিয়ে প্রয়াতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্ত্রী শেফালী দাস ও পুত্র কাশিবিশ্বনাথ দাসের হাতে শোক বার্তা তুলে দেন । উপস্থিত ছিলেন আশ্রমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তরুণ চৌধুরী, ডা: কমলেশ দে, ডা: দূর্বাদল দাস, কৌশিক রঞ্জন দে, অলোক রায়, রঞ্জিত রায় প্রমূখরা ।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top