News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসহায়  অমিতের পাশে দাঁড়ালেন  কৈলাসহর মহকুমা শাসক
Image

অসহায়  অমিতের পাশে দাঁড়ালেন  কৈলাসহর মহকুমা শাসক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ নভেম্বর : কৈলাসহর রাংরুঙ চা বাগান এলাকায় শারীরিকভাবে প্রতিবন্ধী অমিত সবরের বাড়িতে সাহায্যের জন্য গেলেন কৈলাসহরের মহকুমা শাসক এবং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ।

 জানা যায় যে ,অমিত শবর শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার মাও  দৃষ্টিশক্তিহীন। তাই তাদের সংসার প্রতিপালন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি অমিত সবরের চিকিৎসা করানোর মতো টাকা নেই তার পরিবারের। তার জন্য সামাজিক মাধ্যমে সহযোগিতার জন্য আবেদন করলে কৈলাসহরের বিভিন্ন সামাজিক সংস্থা সহ চন্ডিপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় তাদের আর্থিকভাবে সাহায্য করেন এবং চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেন।

আজ তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিতে অমিত সবরের বাড়িতে গেলেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ও কৈলাশহর  রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে  প্রফেসর সঞ্জিত চৌধুরী পরিবারটিকে আর্থিকভাবে সহযোগিতা করেন তিনি। আশ্বাস দেন আগামীদিনেও মহকুমা প্রশাসন তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করবে।

মহকুমা শাসক প্রদীপ সরকার অমিত সবরের বাড়িতে যাওয়ার কারণে এলাকাবাসী সহ প্রত্যেকেই দারুন খুশি। অমিত সবরের পরিবারের লোকেরা জানান এর আগে কোন মহকুমা শাসক এভাবে অসহায় মানুষের সহযোগিতার জন্য পাশে দাঁড়াননি । কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার মানবিকতার পরিচয় দিয়েছেন।

Releated Posts

“শক্তিশালী নারী, শক্তিশালী ভারত” শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ এপ্রিল:  নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সচেতনতা বাড়াতে…

ByByReshmi Debnath Apr 13, 2026

গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়…

ByByReshmi Debnath Apr 13, 2026

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top