News Flash

  • Home
  • দেশ
  • ‘‘যে দিন কর্মসূচি থাকছে, সে দিনই আমায় ডাকছে“, সভায় তোপ অভিষেকের
Image

‘‘যে দিন কর্মসূচি থাকছে, সে দিনই আমায় ডাকছে“, সভায় তোপ অভিষেকের

কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের অন্তর্গত ফলতার ফতেপুর মাঠে বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেকের দাবি, এই বস্ত্র বিতরণ কর্মসূচি নির্ধারিত ছিল বৃহস্পতিবার। কিন্তু তাঁকে ইডি তলব করায় তাঁকে কর্মসূচি পিছিয়ে দিতে হয়। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘যে দিন কর্মসূচি থাকছে, সে দিনই আমায় ডাকছে। এর আগে ১৩ সেপ্টেম্বর ডেকেছিল। সে দিন দিল্লিতে ‘ইন্ডিয়া’র (সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট) সমন্বয় কমিটির বৈঠক ছিল। সে দিন আমায় ডেকেছিল। বৈঠকে না গিয়ে আমি হাজিরা দিতে গিয়েছিলাম।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “তার পর ৩ অক্টোবর দিল্লিতে যে দিন আমাদের বকেয়া আদায়ের দাবিতে কর্মসূচি ছিল, সে দিন হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল। সে দিন আমি যাইনি। কারণ বাংলার মানুষের অধিকার আদায় আমার কাছে বড় ছিল। তার পর যখন আমি রাজভবনের সামনে ধর্না কর্মসূচি করছি, তখন আবার ডেকে পাঠায়।’’

শুক্রবারের কর্মসূচি থেকে নিজের কেন্দ্রে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অভিষেক। গত বার তাঁর জয়ের ব্যবধান ছিল তিন লক্ষ ২১ হাজার। ২০২৪-এ সেই ব্যবধান চার লক্ষাধিক চান তিনি।

কয়লা পাচার মামলায় তাঁকে ছুঁতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ও তাঁর পরিবারকে ডাকাডাকি করা হচ্ছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ। শুক্রবার তিনি বলেন, ‘‘৩৬ মাস আগে আমি যে কথা বলেছিলাম, আজকেও আমি তাতে অনড়। এক পয়সা দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে প্রমাণ করতে পারবে না।’’

তৃণমূলের সেনাপতি শুক্রবার বলেন, ‘‘ওই মামলাতে ছুঁতে না পেরে আমায় এখন এসএসসি মামলায় ডাকাডাকি করছে। শুধু আমাকে নয়। আমার স্ত্রী, বাবা, মা— কাউকে বাদ দিচ্ছে না। আমি আবার বলছি। আমার অবস্থান এক। আমার বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। গলা কেটে দিলেও তৃণমূল জিন্দাবাদ আর জয় বাংলা বার হবে।’’

Releated Posts

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top