News Flash

Image

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর : দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে নিয়োগের দাবি নিয়ে আন্দোলন চলবে। এমনটাই চিন্তা ভাবনা নিয়ে মাঠে নেমেছে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। শুক্রবার তারা টিআরবিটি কার্যালয়ে যায়। তাদের কবে নাগাদ নিয়োগ করা হবে সেই সম্পর্কে জানতে টিআরবিটি কার্যালয়ে যায় ২০২২-র টেট উত্তীর্ণরা।  দীর্ঘ কয়েক মাস যাবত উত্তীর্ণদের নিয়োগ করার দাবি জানিয়ে আসছেন তারা।

এদিকে এলিমেন্টারি এডুকেশন দপ্তরের অধিকর্তা তাদের জানিয়ে ছিলেন টেট -১ ও টেট -২ মিলিয়ে শূন্য পদের সংখ্যা সাড়ে তিন হাজার। এতগুলি শূন্যপদ থাকার পরেও কেন তাদের নিয়োগে গড়িমসি করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তোলেন ২০২২-র টেট উত্তীর্ণরা।

 শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে রাজ্যের স্কুলগুলোতে প্রচুর শিক্ষক স্বল্পতা রয়েছে। দপ্তর চাইছেন না এই সমস্যা সমাধানে  টেট উত্তীর্ণদের অতিসত্বর নিয়োগ করতে। টেট উত্তীর্ণ ৩৬০ জনকে অতিসত্বর নিয়োগের দাবি জানান তারা।  না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন চাকরি প্রত্যাশীরা। এবং এভাবেই দপ্তরের কড়া নাড়ার কথা বললেন এদিন।

Releated Posts

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top