News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ মধ্যপ্রদেশে সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতামরনও
Image

আজ মধ্যপ্রদেশে সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতামরনও

ভোপাল, ৯ নভেম্বর (হি.স.): আজ (বৃহস্পতিবার) মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া সহ একাধিক বিষয়ে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতামরন। তিনি এখানে ভোপালে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

রাজ্য বিজেপির প্রচার বিভাগের প্রধান আশিস আগরওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতামরণ দুপুর ১২ টায় ভোপালে দলের রাজ্য মিডিয়া সেন্টারে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। এর পরে, তিনি দুপুর ১.০০ টায় নরেলা বিধানসভা কেন্দ্রে একটি মহিলা সম্মেলন করবেন, এবং বিকাল ৩.০০ টায় তিনি ভোপালের হোটেল তাজে বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে অর্থনৈতিক বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিকেল ৪.০০ টায় কুশাভাউ ঠাকরে অডিটোরিয়ামে মহিলা শিল্পপতিদের সঙ্গে আলোচনা করবেন। এরপর বিকাল সাড়ে ৫টায় গোবিন্দপুরা অ্যাসেম্বলিতে মহিলা সম্মেলনে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় হুজুর সমাবেশে অংশ নেবেন তিনি।

উল্লেখ্য, আজ নির্বাচনী সফরে রাজ্য সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ মধ্যপ্রদেশে নির্বাচনী সফরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও ।-

Releated Posts

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে জয়শঙ্করের বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি রাখার…

ByByNews Desk Apr 22, 2026

অগ্রগতি সত্ত্বেও তামিলনাড়ু ভোটে নারী প্রার্থী মাত্র প্রায় ১২ শতাংশ

চেন্নাই, ২২ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে গত কয়েক দশকে নারী অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও এখনও প্রার্থীপদে পুরুষদেরই…

ByByNews Desk Apr 22, 2026

বিজেপি ক্ষমতায় এলে মে মাসের মধ্যেই পাহাড় সমস্যার স্থায়ী সমাধান: অমিত শাহ

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে আগামী মাসের মধ্যেই দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং-সহ উত্তরবঙ্গের…

ByByNews Desk Apr 21, 2026

বেঙ্গলের প্রথম দফার ভোটে কড়া নজর নির্বাচন কমিশনের: সাত জেলা বিশেষ নিরাপত্তা পর্যবেক্ষণে

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে…

ByByNews Desk Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top