News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকের মান্ডিয়া জেলায় খালে গাড়ি পড়ে মৃত পাঁচ
Image

কর্ণাটকের মান্ডিয়া জেলায় খালে গাড়ি পড়ে মৃত পাঁচ

মান্ডিয়া, ৮ নভেম্বর (হি.স.) : কর্নাটকের মান্ডিয়ার পান্ডবপুরা জেলার কাছে খালে গাড়ি পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার মান্ডিয়া পুলিশ এই তথ্য জানিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভিসভেসভারায়া খালে একটি গাড়ি পড়ে গিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে। পুলিশ আরও জানিয়েছে, মৃতরা সকলেই কর্নাটকের টুমাকুরু জেলার টিপটুরুর বাসিন্দা । কর্নাটকের মাইসোর জেলায় একটি অনুষ্ঠান থেকে সকলেই গাড়িতে করে ফিরছিলেন। আচমকাই তাদের গাড়ি খালে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন, চন্দ্রাপাপ্পা, কৃষ্ণাপাপ্পা, ধনঞ্জয়, বাবু এবং জায়ান্না। বুধবার সকলের দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদের পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top