News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ২৩ জাতীয় ক্রিকেটেও ভরাডুবি গোয়াতে ১০ উইকেটে পরাজয় ত্রিপুরার
Image

অনূর্ধ্ব ২৩ জাতীয় ক্রিকেটেও ভরাডুবি গোয়াতে ১০ উইকেটে পরাজয় ত্রিপুরার

ত্রিপুরা: ৭৬/১০(২৬.১)

গোয়া: ৭৮/০(১০.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।। ত্রিপুরা দলের জন্য কেমন দুর্দিন এলো। গোয়ার মতো দলের কাছেও ত্রিপুরাকে হারতে হচ্ছে। তাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ক্রিকেটে অনূর্ধ্ব ২৩ পুরুষদের স্টেট-এ ট্রফি এক দিবসীয় ২০২৩-২৪ টুর্নামেন্টে হরিয়ানাতে আসর। প্রথম ম্যাচে মনিপুর কে হারানোর সৌজন্যে লাস্ট বয়-এর তকমাটা গা থেকে ঝেড়ে ফেলতে পেরেছে। এইটুকুই সান্তনা ত্রিপুরা দলের। গ্রুপ লীগের শেষ ম্যাচ আগামী ৯ নভেম্বর মুম্বাইয়ের বিরুদ্ধে হারের ট্র্যাডিশন বজায় রেখেই ঘরে ফিরবে বলে ক্রিকেটিজেন-দের ধারণা। হরিয়ানার লাহলিতে চৌধুরী বংশিলাল ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯ টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে গোয়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ২৬.১ ওভার খেলে ত্রিপুরা অনূর্ধ্ব ২৩ ক্রিকেট যোদ্ধারা সাকূল্যে ৭৬ রানেই ইনিংস গুটিয়ে নেয়। টিন স্কোরে পা দেখতে পেরেছে দুজন। চন্দন রায়ের ১৪ আর সেন্টু সরকারের ১৩। গোয়ার মোহিত রেডকার তের রানে পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া, শুভম তারি ও দীপ কাসভাঙ্কর দুটি করে উইকেট পেয়েছে। জবাবে গোয়া দশ দশমিক চার ওভার খেলে বিনা উইকেটে জয় প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় ওপেনিং জুটির আজান ঠোঁটা (৩৮ অপ:) অভিনব তেজরানা (৩৯ অপ:)  দলকে জয় এনে দেয়। গ্রুপ লিগের অপর খেলায় মুম্বাই ২৯১ রানের ব্যবধানে মনিপুরকে এবং গুজরাট ৫ উইকেট এর ব্যবধানে ছত্তিশগড়কে পরাজিত করেছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top