News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাতে আক্রান্ত রোগীর পরিজন
Image

বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাতে আক্রান্ত রোগীর পরিজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর : ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে রোগীর পরিবারের লোকজনদের সঙ্গে অশালীন আচরণ এমনকি মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে। 

রোগিনীর ছেলেকে মারধর করেছেন এক মহিলা নিরাপত্তা কর্মী। অভিযোগ হাপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত এক বেসরকারি কোম্পানির মহিলা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয় পরিজন।

 ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকাল থেকে ফিমেল মেডিসিন বিভাগের নিরাপত্তার দায়িত্বে ছিলেন  মহিলা বেসরকারি নিরাপত্তা কর্মী। অভিযোগ, তিনি নিয়মিত হাসপাতালের চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনদের সাথে খারাপ আচরণ করে আসছে।হাসপাতালে চিকিৎসাধীন থাকা  সিপাহিজলা জেলার বৈরাগী বাজার এলাকার বাসিন্দা সরস্বতী চৌধুরীর ছেলে রাহুল রায় চৌধুরী তার মাকে সাহায্য করার জন্য ভেতরে ঢুকতে চাইলে অভিযুক্ত মহিলা নিরাপত্তারক্ষী মহিলার ছেলেকে ভেতরে ঢুকতে দেয়নি। যুবকটি বারবার অনুরোধ জানিয়ে আসছিল। ভেতরে তার মাকে সাহায্য করার মত কেউ না থাকায় এই অনুরোধ করে সে। এরপরেই বেসরকারি নিরাপত্তারক্ষী ক্ষিপ্ত হয়ে  রাহুল রায় চৌধুরীকে মারধর করেছেন। এতে রাহুলের কানে আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই ওই যুবককে হাসপাতালে চিকিৎসা করানো হয়।

  এই ঘটনায় অন্যান্য রোগীর আত্মীয় পরিজনেরা প্রতিবাদ জানিয়েছেন। পরে সমস্ত রোগীর আত্মীয় পরিজনেরা একত্রিত হয়ে গোটা ঘটনাটি লিখিত আকারে হাসপাতালের মেডিকেল সুপারের কাছে অভিযোগ জানান। কর্তব্যরত বেসরকারি নিরাপত্তারক্ষী মহিলাকে ক্লোজ করা হয়। হাসপাতালে মেডিকেল সুপারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টা তদন্ত অনুসারে বেসরকারি নিরাপত্তা রক্ষী মহিলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। অবিলম্বে বেসরকারি নিরাপত্তা কর্মীদের এ ধরনের আচরণ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে। 

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top