News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়ালের দিল্লি মডেল জেল থেকে সরকার চালাবে: ভিজ
Image

কেজরিওয়ালের দিল্লি মডেল জেল থেকে সরকার চালাবে: ভিজ

চন্ডিগড়, ৭ নভেম্বর (হি.স.) : ‘কেজরিওয়ালের দিল্লি মডেল জেল থেকে সরকার চালাবে’বলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেন, কেজরিওয়াল আজকাল একটি ভালো মডেল উপস্থাপন করছেন। যেখানেই নির্বাচন আছে সেখানেই তিনি যাচ্ছেন। তিনি বলছেন, সেই রাজ্যে তিনি দিল্লির মডেল উপস্থাপন করবেন। এমন একটা পরিস্থিতিতে তিনি একথা বলছেন যখন নাকি দিল্লির চার মন্ত্রী জেলে বসে রয়েছেন। দিল্লির মডেল কি জেলের ভিতর থেকে সরকার চালান ? মঙ্গলবার অনিল ভিজ সাংবাদিকদের বলেন, অরবিন্দ কেজরিওয়ালও মদ কেলেঙ্কারিতে ইডি-র নোটিশ পেয়েছেন। এই বিষয়কে নিয়ে সাধারণ মানুষ বলেছেন, কেজরিওয়ালকে গ্রেফতার করা হলেও তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কেদারনাথ যাত্রা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখনই নির্বাচন আসে, কিছু লোক পবিত্র সুতো কিনে বিভিন্ন স্থানের মন্দিরে যান। এতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যারা লোক দেখানোর জন্য যান সেটা খুব একটা ভালো দেখায় না। দূষণের ক্রমবর্ধমান মাত্রা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ উদ্বেগ প্রকাশ করে বলেন, দূষণ একটি বড় সমস্যা। এই নিয়ে সবার একসঙ্গে কাজ করা উচিত এবং রাজনীতি করা উচিত নয়।

Releated Posts

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026

কলকাতায় পুরনো বাড়ি ভেঙে মৃত ১, ধ্বংসস্তূপে আটকে ১৯

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): রাতভর ভারী বৃষ্টির পর মঙ্গলবার ভোরে উত্তর কলকাতার শিমলা-বিডন স্ট্রিট এলাকায় প্রায় ২০০ বছরের…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top