News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের পুত্রের হাতে রক্তাক্ত পিতা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে  চিকিৎসাধীন আক্রান্ত পিতা 
Image

ফের পুত্রের হাতে রক্তাক্ত পিতা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে  চিকিৎসাধীন আক্রান্ত পিতা 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর,৭ নভেম্বর : নিজ সন্তানের হাতে আক্রান্ত হয়েছেন পিতা। প্রতিনিয়তই এ ধরনের ঘটনা ঘটে চলেছে রাজ্যে। এবার ছেলের হাতে রক্তাক্ত পিতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কৈলাশহর ইরানি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত পিতা কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রাপ্ত সংবাদে জানা যায় যে, ওই এলাকার বাসিন্দা আব্দুল আলী(৭৫)তিনি পেশায় একজন দিনমজুর।   তার ছেলের  সাথে ভালোবেসে এক মেয়ের বিয়ে হয়েছে। 

সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে এসে আব্দুল আলীর ছেলে আব্দুল খালিক তার পিতার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক সময় আব্দুল খালিক তার বাবাকে দা দিয়ে এলোপাথারি কুপাতে থাকে। যার ফলে আব্দুল আলীর মাথা ফেটে যায়, তিনি রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। 

 তারপর স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে এসে ভিড় জমায়। এলাকাবাসীদের সহযোগিতায় প্রথমে আব্দুল আলীকে নিয়ে যাওয়া হয় ইরানি থানায়। সেখান থেকে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল আলী । 

 উক্ত বিষয় নিয়ে আব্দুল আলীর পরিবারের লোকেরা উনার ছেলে আব্দুল খালিক এবং আব্দুল খালিকের স্ত্রী আরাবুন নেসার বিরুদ্ধে কৈলাশহর ইরানি থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। 

আব্দুল আলীর পরিবারের লোকেদের অভিযোগ, এই ঘটনার পেছনে মদত জুগিয়েছে আব্দুল খালিকের স্ত্রী আরাবুন নেসা। পুলিশ অভিযোগমূলে ঊনকোটি জেলা হাসপাতালে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে। 

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top