News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডের চামোলি জেলায় গভীর খাদে পড়ে যাওয়া ট্রাক থেকে উদ্ধার দুই
Image

উত্তরাখণ্ডের চামোলি জেলায় গভীর খাদে পড়ে যাওয়া ট্রাক থেকে উদ্ধার দুই

চামোলি, ৬ নভেম্বর (হি.স.) : সোমবার বিপর্যয় মোকাবিলা বাহিনী উত্তরাখণ্ডের চামোলি জেলায় গভীর খাদে পড়ে যাওয়া ট্রাক থেকে দুজনকে উদ্ধার করেছে। সোমবার পুলিশ একথা জানিয়েছে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এর একটি দল সোমবার চামোলি জেলার গাউচারের দাত পুলিয়ার কাছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি ট্রাক থেকে দুইজনকে উদ্ধার করেছে। দাত পুলিয়ার কাছে ট্রাকের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। এদিন দুর্ঘটনার খবর পেয়ে এসডিআরএফ-র কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এসডিআরএফের দল অনেকক্ষণ চেষ্টার ফলে ট্রাকে আটকে পড়া একজনকে নিরাপদে বের করে। অন্যজনকে আগেই বের করে আনা হয়েছিল। আহতরা হলেন, চন্দ্র মোহন ও সুনীল রানা। দুজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top