News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে দুষ্কৃতীদের আগুনে পুড়ে ছাই গাড়ি, অভিযোগ পিপলস কংগ্রেস নেতা প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে
Image

রাতের আঁধারে দুষ্কৃতীদের আগুনে পুড়ে ছাই গাড়ি, অভিযোগ পিপলস কংগ্রেস নেতা প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর : রবিবার গভীররাতে  দুর্জয়নগর এলাকায় দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে একটি গাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের তীর পিপলস কংগ্রেস নেতা প্রদীপ চক্রবর্তী সহ স্থানীয় অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে।

রাস্তা নির্মাণ সংক্রান্ত মতভেদকে কেন্দ্র করেই এই গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে গুরুতর অভিযোগ করা হয়েছে। এলাকার প্রমিলাবাহিনী অভিযোগ করেছেন এলাকায় রাস্তা নির্মাণ কাজে আপত্তি জানিয়েছিল অভিযুক্তরা। এলাকাবাসী নিরাপত্তার অভাববোধ করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। এর মধ্যেই রবিবার রাতে এলাকার একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।

শুধু তাই নয় রাস্তা নির্মাণ কাজের জন্য যারা উৎসাহ দেখাচ্ছে তাদের পরিবারের লোকজনদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এর জের ধরেই রবিবার রাতে গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
 ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি উঠেছে। অবিলম্বে প্রশাসনের তরফে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন।

 তারা আরো অভিযোগ করেছেন এলাকায় মাফিয়া গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। জমি দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top