News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫.৬ মাত্রার ভূমিকম্প নেপালে, কম্পন দিল্লি-এনসিআরেও
Image

৫.৬ মাত্রার ভূমিকম্প নেপালে, কম্পন দিল্লি-এনসিআরেও

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : ফের ভুমিকম্পের কেঁপে উঠল নেপাল। জোরাল কম্পন অনুভূত হল দিল্লি-এনসিআরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে, নেপালে যে কম্পন হয়, তাতে কম্পনের মাত্রা ছিল ৬.৪। তবে এবার সেই কম্পনের মাত্রা তার চেয়ে কম।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, সোমবার বিকেলে নেপালে ৫.৬ রিখটারের ভূমিকম্প হয়েছে। ঠিক তারপরই বিকাল ৪টে ২২ মিনিট নাগাদ দিল্লি-সহ নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। এদিনের ভূমিকম্পেরও উৎসস্থল ছিল নেপাল, লখনউ থেকে ২৬৬ কিলোমিটার দূরে।

প্রসঙ্গত, শেষ তিনদিনে এই নিয়ে তৃতীয় বার কেঁপে উঠল দিল্লি। এর আগে, গত শুক্রবার দিল্লিতে রাত সাড়ে ১১ টা নাগাদ কম্পন অনুভূত হয়। সেদিনও নেপাল ছিল কম্পনের উৎস। সেদিন নেপালে ৬.৪ কম্পনের মাত্রা নিয়ে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। নেপালের ভূমিকম্পের জেরে মৃত্যু হয় শতাধিক মানুষের। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, তা দিল্লি-এনসিআর ছাড়াও ছড়িয়ে পড়েছিল উত্তর প্রদেশ, রাজস্থানের বেশ কিছু অংশে। সেদিন কম্পন অনুভূত হয় পাটনাতেও। শুক্রবারের রাতে কম্পনের জেরে লখনউতে বহু বাড়ি থেকে মানুষ জন বেরিয়ে আসেন। দিল্লিতে দেখা যায়, বহু বাড়িতে রাতে ফ্যান, আলোর শেড দুলতে থাকে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের ভূমিকম্প। এদিনের ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

Releated Posts

গরমে সুস্থ থাকতে লস্যি, আমপান্নার মতো ঐতিহ্যবাহী পানীয় খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ মে (আইএএনএস): দেশজুড়ে তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের মধ্যে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে গ্রীষ্মকালে শরীর ঠান্ডা…

ByByNews Desk May 31, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য বিজেপি ও রাজ্য সরকারকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৩০ মে (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByBySandeep Biswas May 30, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার নিন্দা সব দলের, বিজেপি ও সিপিআই(এম)-এর কটাক্ষে উঠল নির্বাচনী প্রচারের প্রসঙ্গ

কলকাতা, ৩০ মে (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভা সাংসদ অভিষেক…

ByBySandeep Biswas May 30, 2026

আখ নিয়ন্ত্রণ খসড়া নির্দেশিকা প্রত্যাহার স্বাগতযোগ্য পদক্ষেপ, বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত সিং

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): কেন্দ্রের প্রস্তাবিত ‘সুগারকেন (কন্ট্রোল) অর্ডার, ২০২৬’-এর খসড়া প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top