News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়ির বাংলা-বিহার সীমানায় ৪৩টি গোরু সহ ধৃত ২
Image

শিলিগুড়ির বাংলা-বিহার সীমানায় ৪৩টি গোরু সহ ধৃত ২

খড়িবাড়ি, ৬ নভেম্বর (হি.স.) : শিলিগুড়ির বাংলা-বিহার সীমানায় ৪৩টি গরুসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল খড়িবাড়ি পুলিশ। ধৃতদের নাম জহরুল হুগ(২৮) বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় ও মহম্মদ সেলিম(৩০) বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। সোমবার দুপুরে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাংলা-বিহার সীমানার চেকরমারি এলাকায় নাকাচেকিংয়ের সময় সন্দেহজনক একটি ট্রাক আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয় ৪৩টি গরু। গোরুগুলির কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গোরুগুলো বিহার থেকে খড়িবাড়ি হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোরুগুলিকে স্থানীয় খোঁয়ারে রাখা হয়েছে। সোমবার দুপুরে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের কাছে ধৃতদের ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top