News Flash

Image

তামাড়ে অস্ত্রসহ গ্রেফতার দুই অপরাধী

রাঁচি, ৫ নভেম্বর (হি.স.) : অস্ত্রসহ দুই অপরাধীকে আটক করেছে রাঁচির তামাড় থানার পুলিশ। ধৃতরা আমান পূর্তি ও কৃষ্ণ মুন্ডা ওরফে রবি। তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ১৬টি গুলি ও একটি বাল ইয়ামাহা আর ওয়ান ফাইভ উদ্ধার করা হয়েছে।

রাঁচির এসএসপি গোপন তথ্য পেয়েছিলেন, শনিবার রাতে একটি মোটরসাইকেলে দুই সন্দেহভাজন লোক বিজয়গিরি রোডে ঘোরাফেরা করছে। তথ্যের ভিত্তিতে, আইআরবি ৫ ক্যাম্পের আধিকারিক ও জওয়ানদের সহায়তায় তামাড় থানার নেতৃত্বে রাতেই টহল দেওয়া হয়। এরপর মধ্যরাতে বিজয়গিরি রোডে একটি মোটরসাইকেল আসতে দেখে পুলিশ। পুলিশ মোটরসাইকেলটিকে থামতে বললে, মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ও আইআরবি কর্মীরা ধাওয়া করে মোটরসাইকেল আরোহীকে আটক করে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top