News Flash

Image

বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা মমতার

কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : রবিবার বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিনই কলকাতায় ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন বিরাট। সূত্রের খবর, জন্মদিন পালনের জন্য নানা পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা করা সম্ভব হচ্ছে না। তবু এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজেয় ভারতের অন্যতম কান্ডারী ‘কিং কোহলির’ আর্বিভাব দিবস জয় দিয়েই সেলিব্রেট করতে মুখিয়ে রয়েছে তিলোত্তমা।

এদিন এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আমার খুব খুশি লাগছে যে কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তাঁর জন্মদিনে কলকাতায় রয়েছেন। একইদিনে তিনি একটি ঐতিহাসিক ম্যাচও খেলতে চলছেন। বিরাটকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর ও তাঁর পরিবারের সাফল্য কামনা করি।’ এই পোস্টের সঙ্গেই বিরাটের একটি ছবিও পোস্ট করেছেন মমতা। এদিন ইডেনে দুপুর ২টো থেকে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা।

Releated Posts

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

বেঙ্গল বিধানসভা ভোটের গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্ট-এ একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের…

ByByNews Desk Apr 30, 2026

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভায় বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে ‘ভুল বার্তা’ দেওয়ার অভিযোগ সমাজবাদী পার্টির

লখনউ, ৩০ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হল সমাজবাদী পার্টি…

ByByNews Desk Apr 30, 2026

প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমে ভর করে আইটি হাব হিসেবে উঠছে বিশাখাপত্তনম

বিশাখাপত্তনম, ৩০ এপ্রিল (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমের জোরে বিশাখাপত্তনম ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ আইটি হাবে পরিণত হচ্ছে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top