News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগদায় ১৬ কেজি ৭০ গ্রাম বিদেশি সোনা উদ্ধার, গ্রেফতার ১
Image

বাগদায় ১৬ কেজি ৭০ গ্রাম বিদেশি সোনা উদ্ধার, গ্রেফতার ১

বনগাঁ, ৫ নভেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগণার বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১৬.৭ কেজি সোনা-সহ একজন পাচারকারীকে আটক করল জওয়ানরা। বাজেয়াপ্ত সোনার আনুমানিক বাজার দর ১০.২৩ কোটি।

রবিবার বিএসএফ সূত্রে জানা গেছে, রানাঘাটে ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা খবর পেয়েছিলেন, বিপুল অঙ্কের সোনা পাচার করা হবে। এরপরই বাড়ানো হয় নজরদারি। শনিবার রাত ১১ টা নাগাদ এক সন্দেহজনক বাইক আরোহীকে দেখতে পান জওয়ানরা। জওয়ানরা বাইক আরোহীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এর পর তল্লাশি করা হলে ওই যুবকের কোমরে বাঁধা কাপড়ের বেল্ট থেকে উদ্ধার হয়েছে ১৭টি সোনার বার। আটক করা হয়েছে বাইক চালককে। জানা গিয়েছে, ধৃতের নাম আজর মণ্ডল। বয়স ২৭ বছর। উত্তর ২৪ পরগনার রাজকোলের বাসিন্দা সে। এদিন জেরার মুখে ধৃত যুবক জানিয়েছে, সে অত্যন্ত দরিদ্র। ফুল চাষ করে পেট চালাত। মাস ছয়েক আগে জড়িয়ে পড়ে পাচারে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top