News Flash

Image

করণদিঘিতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক

করণদিঘি, ২ নভেম্বর (হি.স.): দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরের রসাখোয়া বাসস্টান্ডে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তনবীর আলম। বাড়ি রসাখোয়া এলাকার খুরকা হলদিয়া গ্রামে। বৃহস্পতিবার ধৃত যুবককে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

করণদিঘি থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে রসাখোয়া বাসস্টান্ডে এক যুবক কোমরে পিস্তল গুঁজে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়েই সাদা পোশাকের পুলিশ ওঁতপেতে থাকে। এরপর বাসস্টান্ডে পৌঁছোতেই যুবককে ঘিরে ধরে পুলিশ। তাকে তল্লাশি চালাতেই নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। পিস্তলে একটি গুলি ছিল বলে পুলিশ জানিয়েছে। কী কারণে ওই যুবক পিস্তল নিয়ে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top