News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুর রামেশ্বরম সাগরে মহিলার দেহ উদ্ধার
Image

তামিলনাড়ুর রামেশ্বরম সাগরে মহিলার দেহ উদ্ধার

রামানাথাপুরম, ২ নভেম্বর (হি.স.) : তামিলনাড়ুর রামেশ্বরম সাগরে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে রামেশ্বরম সমুদ্রে মহিলার দেহ ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

এদিন সকালে তীর্থযাত্রীদের একজন গাইড ভাসমান অবস্থায় এক মহিলার দেহ দেখতে পায়। কোস্টাল সিকিউরিটি গ্রুপের পুলিশকে খবর দেওয়া হয়, তাঁরা এসে রামেশ্বরমের অগ্নিথেরথাম সমুদ্র থেকে দেহটি উদ্ধার করে।

তারপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের অনুমান, মহিলা পবিত্র স্নান করতে বৃহস্পতিবার সকালে সমুদ্রে নেমেছিল। মৃতা কেরলের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি নিয়ে সমস্ত ধরনের তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অগ্নিথেরথাম সমুদ্র সৈকতটি তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত রয়েছে। অগ্নিথেরথাম সমুদ্রটি হিন্দুদের মধ্যে খুবই প্রসিদ্ধ, মনে করা হয় এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তাই এখানে বহু তীর্থযাত্রীদের আগমন চোখে পড়ে।

Releated Posts

আই-প্যাক তল্লাশি বিতর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গণতন্ত্র বিপন্ন হতে পারে’

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র মন্তব্য করল সুপ্রিম…

ByByNews Desk Apr 22, 2026

বিহার সরকারে দুর্নীতি ও আর্থিক বিশৃঙ্খলার অভিযোগ তেজস্বী যাদবের

পাটনা, ২২ এপ্রিল (আইএএনএস): বিহারের শাসক এনডিএ সরকারের বিরুদ্ধে বড়সড় দুর্নীতি ও আর্থিক অপব্যবস্থাপনার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 22, 2026

খাড়গের ‘সন্ত্রাসী’ মন্তব্যে ইসিআই-তে বিজেপির অভিযোগ, কড়া পদক্ষেপের দাবি

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সন্ত্রাসী’ বলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ…

ByByNews Desk Apr 22, 2026

ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় শিশুর ভরণপোষণ নাকচ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ডিএনএ পরীক্ষায় অভিযুক্ত ব্যক্তির পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় নাবালিকা সন্তানের ভরণপোষণের আবেদন খারিজ করল…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top