News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের দেওঘরে ট্রেলার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত ১, ১০ জনের অবস্থা আশঙ্কাজনক
Image

ঝাড়খণ্ডের দেওঘরে ট্রেলার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত ১, ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

দেওঘর, ২ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের দেওঘর জেলায় বৃহস্পতিবার ট্রেলার ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দেওঘর জেলার গোবিন্দপুর-সাহেবগঞ্জের মেন সড়কে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়েছে। ১০ জন গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে, দেওঘর জেলার খাগা থানা এলাকার জারিডিহ গ্রামের কাছে।

এদিন একটি ট্রেলার এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে ব্যাপক সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা ১০ যাত্রী গুরুতর আহত হন। মৃত মহিলা জামতারা জেলার বিন্দাপাথর থানা এলাকার পুন্সিয়া গ্রামের বোনামুহুল টোলার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসী আহত ১০ জনকে ১০৮ অ্যাম্বুলেন্সের সাহায্যে সদর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতরা সবাই জামতারা জেলার বিন্দাপাথর থানার পুনসিয়া গ্রামের বাসিন্দা।

ভ্যানচালকের নাম কানহাই হাঁসদা। ভ্যান যাত্রীরা হলেন, অজানলি মারান্ডি, গুণিতা মারান্ডি, নুনি বেসরা, লখিমুনি টুডু, নিসোদি টুডু, মহারানি সোরেন, সোনামুনি বাস্কি, জিতলাল কিস্কু এবং বাসন্তী মুর্মু। আহত ব্যক্তিরা জানিয়েছেন, পিকআপ ভ্যানে ১৭ জন শ্রমিক ছিলেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top