News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৪ নভেম্বর এনআইটি আগরতলার ১৬ তম সমাবর্তন অনুষ্ঠান
Image

আগামী ৪ নভেম্বর এনআইটি আগরতলার ১৬ তম সমাবর্তন অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : আগামী ৪ নভেম্বর এনআইটি আগরতলার ১৬তম সমাবর্তন অনুষ্ঠান হবে। আয়োজিত অনুষ্ঠানটি হবে এনআইটি আগরতলা ক্যাম্পাসে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন, এনআইটি আগরতলার ডিরেক্টর প্রফেসর এস কে পাত্র।

তিনি জানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আইআইটি খড়গপুরের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক দামোদর আচার্য, আগরতলার বোর্ড অফ গভর্নরসের  চেয়ারম্যান বিনোদ বাউরী সহ অন্যান্যরা।

প্রতিষ্ঠানের আগরতলায় বিটেক স্তরে নয়টি শাখা, এম.টেক স্তরে ২৪টি স্পেশালাইজেশন এবং ডুয়েল ডিগ্রী কোর্সে ছয়টি শাখা রয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে এনআইটি আগরতলায় চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম শুরু হয়। নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০-র নতুন কাঠামো অনুযায়ী মধ্যশিক্ষা পর্যায়ের শিক্ষার জন্য শিক্ষক প্রস্তুত করাই এই কর্মসূচির লক্ষ্য। অধিকর্তা জানান সমাবর্তন অনুষ্ঠানে ৪৫ জন পিএইচডি, ১১৭ জন ও ৫২ জন বিএস সহ বিভিন্ন কোর্সের গ্র্যাজুয়েটদের ডিগ্রী প্রদান করা হবে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top