News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঠোফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু স্কুল পড়ুয়া ছাত্রীর
Image

মুঠোফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু স্কুল পড়ুয়া ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়া ছাত্রীর। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে আগরতলার জিবিপি হাসপাতালে। মৃত নাবালিকার নাম সুস্মিতা রুদ্র পাল(১৫)। তার বাড়ি জিরানিয়া এলাকায় বলে জানা গেছে।

ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার নিজ ঘরেই মোবাইল ফোন চার্জে বসাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয় সুস্মিতা। তাকে বাঁচাতে গিয়ে তার দাদু ও দিদিমাও বিদ্যুতের ছোবলে আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘরের অন্যান্য সদস্যরা তাদের উদ্ধার করে জিরানিয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সুস্মিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। তবে শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই ছাত্রী। তার মৃত্যুতে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙ্গে পড়েছেন তার আত্মীয় পরিজনেরা।

Releated Posts

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top