News Flash

  • Home
  • দিনের খবর
  • অর্থের বিনিময়ে প্রশ্ন অভিযোগে বিদ্ধ মহুয়া, এথিক্স কমিটির সামনে হাজিরা তৃণমূল সাংসদের
Image

অর্থের বিনিময়ে প্রশ্ন অভিযোগে বিদ্ধ মহুয়া, এথিক্স কমিটির সামনে হাজিরা তৃণমূল সাংসদের

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): অর্থের বিনিময়ে প্রশ্ন অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে দিল্লির বাড়ি থেকে বেরিয়ে সোজা সংসদের উদ্দেশ্যে রওনা হন মহুয়া, নির্ধারিত সময়েই তিনি পৌঁছে যান সংসদে। মুখোমুখি হয়েছেন লোকসভার এথিক্স কমিটির। এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ সোনকর এবং মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি ভি ডি শর্মাও সংসদে এসে পৌঁছেছেন।

কেন্দ্রীয় মন্ত্রক এবং জমা পড়া সাক্ষ্য ও নথিপত্রের ভিত্তিতে মহুয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। এ বিষয়ে সংসদীয় প্যানেল ওই তিন মন্ত্রকের কাছ থেকে তথ্য চেয়েছে। উল্লেখ্য, ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগে এদিন লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া ইতিমধ্যেই এথিক্স কমিটিকে চিঠি দিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। ব্যবসায়ী দর্শন হীরানন্দানি ও অন্যতম অভিযোগকারী তথা মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইকে তিনি প্রশ্ন করতে চান বলে চিঠিতে লিখেছিলেন মহুয়া।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top