News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের রাঁচির একটি হোটেলে আগুন, হতাহতের খবর পাওয়া যায়নি
Image

ঝাড়খণ্ডের রাঁচির একটি হোটেলে আগুন, হতাহতের খবর পাওয়া যায়নি

রাঁচি, ২ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচির একটি হোটেলে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুক্ষণ চেষ্টার পর দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাঁচির চুটিয়া থানা এলাকার ক্লাব রোডের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে। হোটেলের নাম মতি মহল। আগুন লাগার ফলে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টি পুলিশ ও দমকলকে জানায়। খবর পেয়ে দমকল বিভাগের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। রাঁচি শহরের ডিএসপি দীপক কুমার জানান, আগুন প্রায় নিভিয়ে ফেলা হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top