News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের কলক‌লিঘাট সমবায় স‌মি‌তির না‌মে পঁচাত্তর বিঘা সরকা‌রি জ‌মি বরাদ্দ, খুশির জোয়ার
Image

করিমগঞ্জের কলক‌লিঘাট সমবায় স‌মি‌তির না‌মে পঁচাত্তর বিঘা সরকা‌রি জ‌মি বরাদ্দ, খুশির জোয়ার

পাথারকান্দি (অসম), ২ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকাধীন কলক‌লিঘাট সমবায় স‌মি‌তির না‌মে পঁচাত্তর বিঘা সরকা‌রি জ‌মি বরাদ্দ হয়েছে। এ খব‌র শুনে খুশির জোয়ার বইছে এলাকার জনগণ সহ সমবায় স‌মি‌তি কর্তৃপক্ষের মধ্যে।

গত ২৭ অক্টোবর করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিস কর্তৃক মঞ্জুরকৃত ৭৫ বিঘা সিলিং খাস জমির সরকারি নথিপত্র আমিন আবদুর রৌফ সমঝে দেন সমবায় সমিতির সম্পাদক ও সভাপতির হাতে।

এ ব্যাপারে আজ বৃহস্প‌তিবার এক সাক্ষাৎকা‌রে কলক‌লিঘাট সমবায় স‌মি‌তির সম্পাদক পান্না গোপ জ‌মি বরা‌দ্দের খব‌রের সত্য‌তা স্বীকার ক‌রে বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং রা‌জ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। তি‌নি বলেন, ৭৫ বিঘা জমি বরাদ্দের ফ‌লে সমবায়ের আর্থিক ভিত অনেক মজবুত হবে। বরাদ্দকৃত জ‌মি‌তে ফিশা‌রি ও বাগান করার পরিকল্পনা রয়েছে সমবায় স‌মি‌তি কর্তৃপ‌ক্ষের।

প্রসঙ্গত, অনুরূপভা‌বে লোয়াইর‌পোয়া সমবায় স‌মি‌তির না‌মেও সরকা‌রি জ‌মি পাই‌য়ে দি‌য়ে‌ছেন এলাকার বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top