News Flash

  • Home
  • খেলা
  • ৪১তম রাজ্য যোগাসন প্রতিযোগিতা সাব্রুমে : প্রস্তুতি জোর কদমে
Image

৪১তম রাজ্য যোগাসন প্রতিযোগিতা সাব্রুমে : প্রস্তুতি জোর কদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। রাজ্য যোগার আসর এবার সাব্রুমে। আগামী ৪ ও ৫ নভেম্বর ৪১ তম স্টেট লেভেল যোগা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে। ৪ নভেম্বর, শনিবার বেলা ৩ টায় মনুবাজারস্থিত বসুন্ধরা হল-এ রাজ্য স্তরীয় যোগাসন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্য মন্ত্রিসভার সদস্য শুক্লাচরণ নোয়াতিয়া  উপস্থিত থাকবেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বিধায়ক মৈলাফ্রু মগ, মেয়র দীপক মজুমদার, ভারত যোগা ফেডারেশনের সচিব মৃণাল চক্রবর্তী, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রুপক সাহা, সচিব দিব্যেন্দু দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল গোপ, সাতচান্দ, রুপাইছড়ি ও পোয়াংবাড়ির ভিডিওত্রয়, সাব্রুমের এসডিএম, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে, সাতচাঁন্দ ব্লকের চেয়ারম্যান অনিল মজুমদার, দক্ষিণ জেলার প্রেসিডেন্ট কাকলি দাস দত্ত, পঞ্চায়েত সমিতির তন্দ্রা লস্কর, রুপাইছরির এমডিসি কাংজাওঙ্গ মগ, অর্গানিজিং কমিটির সেক্রেটারি সমীর পাল, দক্ষিণ জেলার স্পোর্টস অফিসার মিহির শীল প্রমূখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন সাব্রুম যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক দত্ত। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top