News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সর্দার প্যাটেলের অবিস্মরণীয় অবদান ছিল : অমিত শাহ
Image

ভারতকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সর্দার প্যাটেলের অবিস্মরণীয় অবদান ছিল : অমিত শাহ

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): জন্মজয়ন্তীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেছেন, ভারতের মতো এত বিশাল দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সর্দার প্যাটেলের অবিস্মরণীয় অবদান ছিল। “রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে মঙ্গলবার সকালে দিল্লিতে ‘রান ফর ইউনিটি’-তে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পতাকা নেড়ে ম্যারাথনের সূচনা করেন। পাশাপাশি জাতীয় সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে ‘একতার শপথবাক্য’ পাঠ করান। “রাষ্ট্রীয় একতা দিবস” উপলক্ষে দিল্লিতে ‘একতা রান’ কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “সর্দার প্যাটেলের জয়ন্তী উপলক্ষে আমি ঐক্য দিবসের শুভেচ্ছা জানাই। ২০১৪ সাল থেকে সমগ্র দেশ এই দিনটিকে একতা দিবস হিসেবে উদযাপন করে আসছে। আমরা সবাই জানি স্বাধীনতার পর, ব্রিটিশরা এই দেশকে বিচ্ছিন্ন করার জন্য ছেড়ে দিয়েছিল। সেই সময়ে আমাদের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল দেশকে ঐক্যবদ্ধ করার জন্য ভারতের মানচিত্র তৈরির কাজ করেছিলেন।”

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top