News Flash

  • Home
  • দেশ
  • অসুস্থতার দোহাই দেওয়ার উপায় রইল না মন্ত্রী জ্যোতিপ্রিয়র
Image

অসুস্থতার দোহাই দেওয়ার উপায় রইল না মন্ত্রী জ্যোতিপ্রিয়র

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): জেরা এড়াতে আর অসুস্থতার দোহাই দেওয়ার উপায় রইল না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
আট রকমের রক্ত পরীক্ষা, জোড়া সিটি স্ক্যান এবং মনোবিদের পরামর্শের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেওয়া হল একেবারে স্থিতিশীল। তাঁকে জেরা করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই।

এদিকে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয়র হাসপাতালে কী কী পরীক্ষা হয়েছে, তা সোমবার আদালতে জমা দিয়েছে ইডি। ব্যাঙ্কশাল আদালত জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ দিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এর পরই আদালত তাঁকে কম্যান্ড হাসপাতালে ভর্তি করানোর কথা বলে। কিন্তু মন্ত্রীর পরিবারের পছন্দ ও দাবিমতো বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে জ্যোতিপ্রিয়র কী কী শারীরিক পরীক্ষা হয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট সোমবার ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি।

পাশাপাশি জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে না চেয়ে আদালতের নির্দেশ ফের বদলের আবেদন করা হয়েছিল কম্যান্ড হাসপাতালের তরফে। তবে তাদের আর্জি এদিন খারিজ হয়ে যায়। আদালত জানিয়ে দেয়, প্রয়োজনে কম্যান্ড হাসপাতালেই চিকিৎসা হবে মন্ত্রীর।

Releated Posts

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top