News Flash

  • Home
  • দেশ
  • মারাঠা সংরক্ষণ আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ মহারাষ্ট্রের বিড, এনসিপি বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগ
Image

মারাঠা সংরক্ষণ আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ মহারাষ্ট্রের বিড, এনসিপি বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগ

বিড ও মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.): মারাঠা সংরক্ষণ আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল মহারাষ্ট্রের বিড জেলা। সোমবার বিড জেলার মাজালগাইনে মারাঠা সংরক্ষণ আন্দোলনকারীরা এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাসভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। দাউদাউ করে জ্বলতে থাকে এনসিপি বিধায়কের বাড়ি। বাড়িতে হামলা প্রসঙ্গে এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কে বলেছেন, “হামলার সময় আমি বাড়ির ভিতরেই ছিলাম ৷ সৌভাগ্যবশত, আমার পরিবারের সদস্য অথবা কর্মীদের কেউ আহত হয়নি ৷ আমরা সবাই নিরাপদ, কিন্তু সেখানে অগ্নিকাণ্ডে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে বিক্ষোভকারীরা এদিন সকালে মহারাষ্ট্রের বিড জেলার মাজালগাইনের অজিত পাওয়ার শিবিরের বর্তমান বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতে পাথর ছুঁড়ে থাকতে থাকে। পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা প্রকাশের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, মহারাষ্ট্রের ট্রিপল-ইঞ্জিন সরকার এই পরিস্থিতির জন্য দায়ী। বিজেপি মারাঠা, ধনগর, লিঙ্গায়ত এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করছে।”

Releated Posts

টাকা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতার ডিসিপি ও তাঁর দুই পুত্রকে তলব ইডির

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর দুই…

ByByNews Desk Apr 20, 2026

ভোটের আগে ৮০০ কর্মী গ্রেফতারের আশঙ্কা, কলকাতা হাই কোর্টে তৃণমূলের আবেদন

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৮০০ দলীয় কর্মী গ্রেফতার হতে পারেন—এই আশঙ্কায় সর্বভারতীয় তৃণমূল…

ByByNews Desk Apr 20, 2026

উধমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা: মৃত ১৪, আহত ৩৩

জম্মু, ২০ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে…

ByByNews Desk Apr 20, 2026

বেঙ্গল ভোট: আই-প্যাক কর্মীদের চাকরির প্রতিশ্রুতি নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র আই-প্যাকের কলকাতা অফিসের কর্মীদের…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top