News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘আশীর্বাদ নিতে’ মুকুল রায়ের বাড়িতে সেচমন্ত্রী পার্থ ভৌমিক
Image

‘আশীর্বাদ নিতে’ মুকুল রায়ের বাড়িতে সেচমন্ত্রী পার্থ ভৌমিক

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): সোমবার অসুস্থ মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে দেখা গেল রাজ্যের এক তাবড় মন্ত্রীকে। কৃষ্ণনগর উত্তর বিধায়কের বাড়িতে যান সেচমন্ত্রী পার্থ ভৌমিক। দু’পক্ষই একে সৌজন্য সাক্ষাত বলে দাবি করলেও, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর এই ঘটনায় অঙ্ক কষতে শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকরা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মুকুল রায়। এক সময় তিনিই ছিল তৃণমূলের অঘোষিত ‘নম্বর টু’। পরবর্তীকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক নির্বাচিত হয়ে ফের তৃণমূলে ফিরে আসেন। ফের মাঝে তাঁর দিল্লি যাত্রা ঘিরে ছড়িয়েছিল তীব্র জল্পনা। এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে তেমনভাবে বের হতে পারেন না এই বর্ষীয়ান বিধায়ক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য সেচমন্ত্রী বলেন, ‘বিজয়া করতে এসেছিলাম। মুকুলদার কাছে আমি প্রতিবার বিজয়া করে আসি। দাদাকে প্রণাম করতে এসেছিলাম। কালই শুভ্রাংশুকে জানিয়েছিলাম যে আসব। মুকুলদার চিকিৎসা ঠিক মতো হচ্ছে। আমরা ধারণা মুকলদা সুস্থ হয়ে উঠবেন। দাদা ভালো রয়েছেন, এটা দেখে ভালো লাগল।’

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top