News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হারাঙ্গাজাওয়ে মিনি স্টেডিয়ামের উদ্বোধন উকাপা স্বশাসিত পরিষদের সিইএম দেবোলালের
Image

হারাঙ্গাজাওয়ে মিনি স্টেডিয়ামের উদ্বোধন উকাপা স্বশাসিত পরিষদের সিইএম দেবোলালের

হাফলং (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলায় আরও একটি নতুন মিনি স্টেডিয়ামের সংযোজন হয়েছে। নতুন মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাওয়ে। আজ সোমবার বিকালে হারাঙ্গাজাও মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর কাছাড় পার্বত্য পরিষদ। জেলার বিভিন্ন অঞ্চলে ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে এ ধরনের মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যাতে এ সব অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসতে পারে। ডিমা হাসাও জেলা থেকে বহু প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে, রাজ্য পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে। এমন-কি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সহযোগিতায় ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করছে।

সোমবার হারাঙ্গাজাও মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে দেবোলাল গার্লোসার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য আমেন্দু হোজাই, নজিত কেম্প্রাই, লালসিয়ামে ডার্নে প্রমুখ।

এদিন হারাঙ্গাজাওয়ে মিনি স্টেডিয়াম উদ্বোধনের পর রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বলিউডের আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরা। এছাড়া এদিন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের লোয়ার খারতং আসনে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top