News Flash

  • Home
  • দেশ
  • জ্যোতিপ্রিয়র গ্রেফতারীতে সরকারকে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ শুভেন্দুর
Image

জ্যোতিপ্রিয়র গ্রেফতারীতে সরকারকে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): রেশন দুর্নীতি মামলায় বাড়িতে তল্লাশি ও ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোররাতে গ্রেফতার হন বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর পরেই শুক্রবার এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে৷

দুর্নীতি কাণ্ডে শাসকদলের মন্ত্রী-বিধায়কের গ্রেফতারির টাইমলাইন তুলে ধরে শুভেন্দুবাবু বলেন, এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যেই ডাকতে হবে ।

এই নিয়ে শাসকদলকে তুলোধোনা করতে শুরু করে বিরোধীরা ৷ রাজ্যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাসক দলের কোন কোন ওজনদার মন্ত্রী-বিধায়ক গ্রেফতার হয়েছেন, তার টাইমলাইন নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেন বিরোধী দলনেতা ৷ তিনি লেখেন, “এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে ।”

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top