News Flash

  • Home
  • খেলা
  • মহিলা অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ২৬ জনকে নিয়ে প্রস্তুতি শিবির
Image

মহিলা অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ২৬ জনকে নিয়ে প্রস্তুতি শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। অনূর্ধ্ব ১৫ মহিলা বাছাইকৃত ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। বিসিসিআই সিজন ২০২৩-২৪ এ অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য ত্রিপুরা দলের হয়ে খেলতে অনূর্ধ্ব ১৫ সম্ভাব্য ক্রিকেটারদের প্রিপারেটরি ক্যাম্প তথা প্রস্তুতি শিবিরের জন্য ২৬ জনকে ডাকা হয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে ক্রিকেটারদের নাম ঘোষনা করেন। নির্বাচিত ক্রিকেটাররা হলো:‌ সায়ন্তিকা নমঃ দাস, পূর্ণিমা দেবনাথ, স্নেহা দত্ত, মহিমা রবিদাস, সুস্মিতা বসাক, চন্দ্রা দেব, মিষ্টু মালাকার, স্নেহা সরকার, অর্পিতা সরকার, দীপা নমঃ দাস, নিবেদিতা দাস, অমৃতা দাস, দীপিকা পাল, অসীমা সরকার, অঙ্কিতা তাঁতি উড়িয়া, মধুমিতা সরকার, রুমা সরকার, বিজিতা দাস, নন্দিতা দাস, রিয়া সরকার, রেবিকা নোয়াতিয়া, ইন্দ্রা বড়ুয়া, পল্লবী মাগার, পায়েল ত্রিপুরা, সুস্মিতা তেলী ও দিয়া দাস।‌ সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন লোকেল ম্যানেজার অনামিকা দেবনাথ, কোচ নারায়ণ চন্দ্র দেব, অনুপ কুমার দাস, ফিজিও হিরালী দেববর্মা, ট্রেইনার অচিন্ত্য চক্রবর্তী। বাছাইকৃত প্রত্যেককে আগামী ১ নভেম্বর দুপুর ১২টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top