News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুনরায় পিডিপি-র প্রেসিডেন্ট নির্বাচিত মেহবুবা মুফতি, মেয়াদ বাড়ল আরও ৩ বছরের জন্য
Image

পুনরায় পিডিপি-র প্রেসিডেন্ট নির্বাচিত মেহবুবা মুফতি, মেয়াদ বাড়ল আরও ৩ বছরের জন্য

শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): পুনরায় জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি। বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে পিডিপি-র সভানেত্রী নির্বাচিত হয়েছেন মেহবুবা মুফতি। ফলে পিডিপি সভানেত্রী হিসেবে মেহবুবা মুফতির মেয়াদ বাড়ল আরও ৩ বছরের জন্য।

জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদে নির্বাচন প্রক্রিয়া বৃহস্পতিবার জম্মু ও শ্রীনগরে দলের উভয় সদর দফতরে অনুষ্ঠিত হয়। মেহবুবা মুফতির নাম প্রস্তাব করেন দলের সহ-সভাপতি আব্দুল রেহমান ভিরি, প্রস্তাবকে সমর্থন করেন দলের সাধারণ সম্পাদক গুলাম নবী হাঞ্জুরা।ধ্বনি ভোটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে পুনরায় পিডিপি-র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মেহবুবা মুফতি।

Releated Posts

বিজেপি ক্ষমতায় এলে মে মাসের মধ্যেই পাহাড় সমস্যার স্থায়ী সমাধান: অমিত শাহ

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে আগামী মাসের মধ্যেই দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং-সহ উত্তরবঙ্গের…

ByByNews Desk Apr 21, 2026

বেঙ্গলের প্রথম দফার ভোটে কড়া নজর নির্বাচন কমিশনের: সাত জেলা বিশেষ নিরাপত্তা পর্যবেক্ষণে

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে…

ByByNews Desk Apr 21, 2026

পাচপদ্রা রিফাইনারিতে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী, তদন্তে উচ্চস্তরের কমিটি

জয়পুর, ২১ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের বারমের জেলার পাচপদ্রা রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।…

ByByNews Desk Apr 21, 2026

বাংলায় দুষ্কৃতীদের শাসনের অবসান ঘটাবে বিজেপি: রাজনাথ সিং

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে দুষ্কৃতীদের রাজত্বের অবসান ঘটাবে ভারতীয় জনতা পার্টি—এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top