News Flash

  • Home
  • প্রধান খবর
  • অষ্টমীর রাতে যুবককে কুপিয়ে খুন! মুর্শিদাবাদে চাঞ্চল্য
Image

অষ্টমীর রাতে যুবককে কুপিয়ে খুন! মুর্শিদাবাদে চাঞ্চল্য

মুর্শিদাবাদ, ২৩ অক্টোবর (হি.স.): রবিবার, অষ্টমীর রাতে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়। মৃতের নাম সফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে শিশাপাড়া ক্লাবের মোড়ে একটি মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন সফিকুল। সেই সময় টিয়ারুল নামে স্থানীয় এক ব্যক্তি পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সফিকুল। তড়িঘড়ি সফিকুলকে উদ্ধার করে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top