News Flash

  • Home
  • দেশ
  • নবরাত্রিতে দেবীর নয়টি রূপের পুজোর উদ্বোধনে রাজস্থানের রাজ্যপাল
Image

নবরাত্রিতে দেবীর নয়টি রূপের পুজোর উদ্বোধনে রাজস্থানের রাজ্যপাল

জয়পুর, ২৩ অক্টোবর (হি.স.) : রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র নবরাত্রিতে দেবীর নয়টি রূপের পুজোর উদ্বোধন করেন। সোমবার রাজভবনে রাজরাজেশ্বর মন্দিরে নবরাত্রির সময় দেবীর নয়টি রূপের পুজোর উদ্বোধনে অংশ নেন রাজ্যপাল।

তারসঙ্গে এদিন ছিলেন রাজস্থান রাজ্যের প্রথম মহিলা সত্যবতী মিশ্র এবং তাঁর পরিবারের সদস্যরা। রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র এদিন বিশ্বমাতার কাছে প্রার্থনা জানান। রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি, সম্পদ ও সুস্বাস্থ্যও কামনা করেন রাজ্যপাল। ২৪ অক্টোবর বিজয়াদশমী উপলক্ষে দেশ ও রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল কালরাজ মিশ্র। রাজস্থান রাজ্যের রাজ্যপাল জানান, বিজয়াদশমীর উৎসব মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। এই উৎসব মানুষকে নিজের ভেতরের মন্দকে ত্যাগ করে ভালোকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top