News Flash

  • Home
  • প্রধান খবর
  • শেখাওয়াতের অনুকরণীয় নেতৃত্বের জন্য ভারত সর্বদা কৃতজ্ঞ থাকবে : প্রধানমন্ত্রী মোদী
Image

শেখাওয়াতের অনুকরণীয় নেতৃত্বের জন্য ভারত সর্বদা কৃতজ্ঞ থাকবে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভৈরন সিং শেখাওয়াতকে তাঁর ১০০-তম জন্মবার্ষিকীতে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানান, শেখাওয়াতের অনুকরণীয় নেতৃত্বের জন্য ভারত সর্বদা কৃতজ্ঞ থাকবে। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, “আজ একটি বিশেষ দিন – শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক শ্রী ভৈরন সিং শেখাওয়াতজির ১০০-তম জন্মবার্ষিকী। আমাদের দেশের অগ্রগতির জন্য তাঁর অনুকরণীয় নেতৃত্ব এবং প্রচেষ্টার জন্য ভারত সর্বদা তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত পছন্দের ছিলেন।”

প্রধানমন্ত্রী মোদী ভৈরন সিং শেখাওয়াতকে স্মরণ করে আরও জানান, “ভৈরন সিংজি একজন দূরদর্শী নেতা এবং কার্যকর প্রশাসক ছিলেন। রাজস্থানকে উন্নতির নতুন উচ্চতায় নিয়ে গিয়ে, তিনি নিজেকে একজন চমৎকার মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। রাজস্থানের দরিদ্র, কৃষক, যুবক এবং মহিলাদের জন্য একটি উন্নতমানের জীবনযাত্রা নিশ্চিত করার উপর তাঁর জোর ছিল। তিনি গ্রামীণ উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ শুরু করেছিলেন।”

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top