News Flash

  • Home
  • দিনের খবর
  • চেন্নাইয়ের একটি বৈদ্যুতিক গোডাউনে ভয়াবহ আগুন
Image

চেন্নাইয়ের একটি বৈদ্যুতিক গোডাউনে ভয়াবহ আগুন

চেন্নাই, ২৩ অক্টোবর (হি.স.) : চেন্নাইয়ের মেদাভাক্কামে একটি বৈদ্যুতিক গোডাউনে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগুন নেভাতে দমকল কর্মীদের সময় লেগেছে প্রায় চারঘন্টা। আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকর্মীদের।

জানা গিয়েছে, সোমবার সকালে একটি টায়ার তৈরির গোডাউনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর কোম্পানির কমপ্লেক্স এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি। কারণ নতুন টায়ার সংরক্ষণের জন্য গোডাউনে সকাল সাড়ে ৮টা নাগাদ সেরকম কেউ উপস্থিত ছিল না। তাই অনেক প্রাণ বেঁচে গেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। যদিও টায়ার কোম্পানির তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পুলিশ এখনও পর্যন্ত কোনও তথ্য দেয়নি।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top