News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ের বিলাসপুরে সড়ক দুর্ঘটনায় মৃত দুই, গুরুতর আহত ১২
Image

ছত্তিশগড়ের বিলাসপুরে সড়ক দুর্ঘটনায় মৃত দুই, গুরুতর আহত ১২

বিলাসপুর, ২০ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ের বিলাসপুরে যাত্রীবাহী বাস উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১২ জন।

শুক্রবার বিলাসপুরের রতনপুর থানার অন্তর্গত পেন্দ্রার কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি বিলাসপুর থেকে প্রয়াগরাজ যাচ্ছিল, আচমকাই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে কেন্দা উপত্যকায় পড়ে যায়। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪০ জন যাত্রী। ৪০ জনের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top