ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। টানা জয় ধরে রাখা সম্ভব হলো না। প্রথম ম্যাচে জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই হারের মুখ দেখতে হলো তামিলনাড়ুর বিপক্ষে খেলতে নেমে। আজ, শুক্রবার বিরতির দিনে আবারো ভুল ত্রুটি গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আগামীকাল ত্রিপুরা দলের তৃতীয় খেলা মধ্যপ্রদেশের বিরুদ্ধে। সাতদলীয় এই গ্রুপে মধ্যপ্রদেশ রয়েছে ষষ্ঠ স্থানে। তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে। ত্রিপুরার অবস্থান চতুর্থ শীর্ষে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে। শীর্ষস্থানে দিল্লি, ১০ পয়েন্ট পেয়েই, তবে রান রেটের নিরিখে। প্রথম দিনের গ্রুপ লীগের তিনটি ম্যাচ-ই পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। সৈয়দ মুস্তাক আলী ক্রিকেট টুর্নামেন্ট সোমবার থেকে দেশজুড়ে একাধিক ভেন্যুতে শুরু হয়েছে। আগামীকাল বেলা ১১ টায় অভিমন্যু ক্রিকেট একাডেমিতে দিল্লি খেলবে কর্নাটকের বিরুদ্ধে। একই সময়ে মহারানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে মধ্যপ্রদেশ খেলবে ত্রিপুরার বিরুদ্ধে। অভিমন্যু ক্রিকেট একাডেমিতে নাগাল্যান্ড ও উত্তরপ্রদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায়।

মুস্তাক আলী : দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ মধ্যপ্রদেশের মুখোমুখি
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















