ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। শক্তিশালী তথা স্বাগতিক মহারাষ্ট্রের মুখোমুখি হবে শুক্রবার ত্রিপুরা। মহারাষ্ট্রের কোলাপুরে অনুষ্ঠিত ৭৭ তম সন্তোষ ট্রফি ফুটবলে। সকাল সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত ৩ ম্যাচ খেলে সবকটিত জয়লাভ করে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৪। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে অনেক এগিয়ে বিপক্ষ দল। দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। এদিন সকাল ১১ টা থেকে প্রায় দুঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ফুটবলাররা। আজ দলে ফিরছেন ভক্তিপদ জমাতিয়া এবং জয় কিষান ঘঁাষি। ফলে দলের রক্ষণভাগ অনেকটাই শক্তিশালী হবে আশা করা যাচ্ছে। তবে ত্রিপুরার ফুটবলারদের শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা মহারাষ্ট্রকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে এমনই আশা করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। এদিন অনুশীলনে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ম্যাচের বিভিন্ন কাঙ্খিত পরিস্থিতি নিয়ে অনুশীলন করান কোচ ডি কে প্রধান এবং আবু তাহের। ঘরের মাঠে স্বাগতিক দলের বিরুদ্ধে ত্রিপুরার ছেলেরা কতটা লড়াই ছুড়ে দিতে পারবে তা-ই দেখার এখন। তবে কোচ থেকে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট আশাবাদী ভালো খেলা নিয়ে।

সন্তোষ ট্রফি : ২য় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ মহারাষ্ট্রের মুখোমুখি
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…






















