News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা-সহ ছয় জেলায় পূর্বাভাস হাওয়া অফিসের
Image

কলকাতা-সহ ছয় জেলায় পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) : গত কদিনের শুকনো আবহায়া দেখে পুজোয় বৃষ্টি হবে না ধরে আশ্বস্ত ছিলেন অনেকে। কিন্তু বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। ষষ্ঠীর মধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পুজোর মধ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করছে দক্ষিণবঙ্গের নিচু এলাকায়। এর প্রভাবে ২০ অক্টোবরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পুজোর শেষ দিকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। অষ্টমী পর্যন্ত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। তবে নবমী থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। কলকাতা ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও নবমীতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হবে দশমীর দিন।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top