News Flash

  • Home
  • দেশ
  • মিজোরাম নির্বাচন ২০২৩ : ১২ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
Image

মিজোরাম নির্বাচন ২০২৩ : ১২ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

আইজল, ১৮ অক্টোবর (হি.স.) : ৪০ সদস্যের মিজোরাম বিধানসভা নির্বাচনে ১২ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ বুধবার নয়াদিল্লির সদর দফতর থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং স্বাক্ষরিত প্রথম তালিকায় অতি সম্প্রতি ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) থেকে বিজেপিতে যোগদানকারী দুই বিধায়ক (একজন বিধানসভার অধ্যক্ষ) রয়েছেন।

মিজোরাম প্রদেশ বিজেপি সভাপতি ভ্যানলালহমুয়াকা হিন্দুস্থান সমাচার-এর হাতে এই তালিকা তুলে দিয়ে বলেছেন, তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রত্যাশা করে না। এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেছেন, বিজেপি কোনও প্রাক-নির্বাচনী জোটে যায়নি। নির্বাচনের ফলাফল প্রকাশের পর জোটের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশিত প্রথম তালিকা অনুযায়ী ১ নম্বর হাচেক (তফশিলি জনজাতি সংরক্ষিত-এসটি) আসনে মালসাওমতলুয়াঙ্গা, ২ নম্বর ডাম্পা (এসটি) আসনে ভ্যানলালহমুয়াকা, ৩ নম্বর মামিত (এসটি) আসনে লালরিনলিয়ানা সাইলো, ৬ নম্বর সেরলুই (এসটি) আসনে রবিনসন মালসাওমতলুয়াঙ্গা মার, ২৩ নম্বর চাম্পাই উত্তর (এসটি) আসনে পিএস জাতলুয়াঙ্গা, ২৮ নম্বর হ্রাংতুরজো (এসটি) আসনে লালমালসাওমা, ৩২ নম্বর লুংলেই পশ্চিম (এসটি) আসনে আর লালবিয়াক্টলুয়াঙ্গি, ৩৪ নম্বর থরাং (এসটি) আসনে শান্তি বিকাশ চাকমা, ৩৫ নম্বর পশ্চিম তুইপুই (এসটি) আসনে টি লালেংথাঙ্গা, ৩৬ নম্বর তুইচাওং (এসটি) আসনে দুর্যধন চাকমা, ৩৯ নম্বর সাইহা (এসটি) আসনে ড. কে বেইচুয়া এবং ৪০ নম্বর পলক (এসটি) আসনে কে হরমো।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top